শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে, যা তাদের মুনাফার হার পুনর্নির্ধারণ করবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফলে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। বরং ওই সময় ব্যাংকের কার্যকর মুনাফার হার বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে।

এছাড়া, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের মাধ্যমে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতা বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’ সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করেছে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটি থেকে নিজেদের আমানতের অর্থ উত্তোলন করতে পারছেন। গত তিন দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন।

বিজ্ঞাপন