বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে গ্রাহকরা টাকা তুলছেন।

দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনেও গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলছেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে অনেক গ্রাহক টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন।

তবে, ব্যাংক কর্মকর্তাদের মতে, প্রত্যাশার তুলনায় উত্তোলনের পরিমাণ কম। প্রথম দিনে ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট ৭৬১টি শাখা রয়েছে। গ্রাহকরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে স্বাভাবিকভাবে টাকা উত্তোলন করতে সক্ষম হয়েছেন।

ব্যাংক কর্মকর্তারা জানান, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে আমানতের অর্থ ফেরতের কার্যক্রম চলছে। এতে একসঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের চাপ তৈরি হবে না এবং ধাপে ধাপে অর্থ পরিশোধ করা সম্ভব হবে।

ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যারা টাকা তুলতে যাবেন, তাদের সকলের টাকা ফেরত দেওয়া হবে।

বিজ্ঞাপন