বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অর্থনীতি

একদিনে সোনার দাম বেড়ে প্রতি ভরিতে ৪৩৭৪ টাকা

দেশে সোনার দাম বেড়ে প্রতি ভরিতে ৪৩৭৪ টাকা, নতুন দাম শনিবার থেকে কার্যকর।

একদিনে সোনার দাম বেড়ে প্রতি ভরিতে ৪৩৭৪ টাকা

দেশের বাজারে একদিনের ব্যবধানে বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম আজ শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে। ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল শুক্রবার ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। এর আগে ৬ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছিল ৯ হাজার ৮৫৬ টাকা। সোনার দাম বৃদ্ধি পাওয়ার পরও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৪ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন