শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

চাঁদপুরে ইলিশের সংকট, দাম আকাশছোঁয়া

চাঁদপুরে ইলিশের সংকট, দাম আকাশছোঁয়া। জেলেরা হতাশ, ব্যবসায়ীরা লোকসানে।

চাঁদপুরে ইলিশের সংকট, দাম আকাশছোঁয়া

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। ভরা মৌসুমে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে পর্যাপ্ত ইলিশ নেই। সরবরাহ কমে যাওয়ায় দাম আকাশ ছুঁয়েছে। ব্যবসায়ীরা বিক্রি কমে যাওয়ার ফলে লোকসান গুনছেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, নদীর গভীরতা কমে যাওয়ার কারণে কম ইলিশ ধরা পড়ছে। চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাট দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম। ২০২৪-২০২৫ অর্থবছরে এখানে পাওয়া গিয়েছিল ৩৫ হাজার ৪শ ৭২ টন ইলিশ, কিন্তু এই অর্থবছরে তা ৩০ হাজার টনেরও কম হবে বলে মনে করছে মৎস্য বিভাগ।

চাঁদপুর মৎস্য বিভাগের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "এখনও বৃষ্টি তেমন নাই, আষাঢ় মাস চলে গেছে। নদীর নাব্যতা ও গভীরতা কমে গেছে, তাই মনে হচ্ছে, এ বছর ইলিশের উৎপাদন গত বছরের তুলনায় কমতে পারে।"

সরবরাহ কমায় দাম বেড়েছে। ক্রেতারা ৮০০ গ্রামের ইলিশের জন্য ২৩শ থেকে ২৪শ টাকা কেজি দিতে বাধ্য হচ্ছেন। ৫০০ গ্রামের ইলিশের দাম ১৮শ থেকে ১৯শ টাকা কেজি। ব্যবসায়ীরা জানান, উচ্চ দামের কারণে অনেক ক্রেতা খালি হাতে ফিরছেন।

চাঁদপুর বড় স্টেশন ঘাটে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা করে, এবং ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়।

বিজ্ঞাপন