সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি আগস্টে ৩৯% কমেছে

মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি আগস্টে ৩৯% কমেছে, যুদ্ধের প্রভাব অব্যাহত।

মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি আগস্টে ৩৯% কমেছে

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রফতানি আগস্ট মাসে ৩৯ শতাংশ কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আগস্টে প্রতিদিন প্রায় ৭ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল কম রফতানি হয়েছে।

ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য থেকে গড়ে প্রতিদিন ১৮ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়েছিল।

যুদ্ধের আগে এই রফতানির মাত্রার তুলনায় আগস্টে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। তবে মে মাসের তুলনায় রফতানি কমার মাত্রা কিছুটা কমেছে।

মে মাসে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যের তেল রফতানি ৬৭ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল, যেখানে ঘাটতি ছিল প্রতিদিন ১২ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল। আগস্টে এই ঘাটতি ৭ দশমিক ২ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামুদ্রিক পরিবহন বিঘ্নের পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ চাপের মুখে পড়েছে। এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ওপরও পড়ছে।

বিজ্ঞাপন