শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতায় জ্বালানি তেলের দাম ৩.২৯% বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৩.২৯% বেড়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতায় জ্বালানি তেলের দাম ৩.২৯% বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতা ও স্থায়ী শান্তির অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক হামলার খবরের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেল প্রতি ৩.২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬.৮৬ ডলারে পৌঁছেছে।

এটি টানা তিন দিন দরপতনের পর অপরিশোধিত তেলের বাজারে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি করেছে। কূটনৈতিক প্রক্রিয়ার দ্রুত পরিবর্তন ও বাজারের ওঠানামা দীর্ঘমেয়াদি সংকেত নির্ধারণ করা আরও কঠিন করে তুলেছে।

বিজ্ঞাপন