বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ ১৩ বছরে ৭১ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করবে

বাংলাদেশ সরকার ১৩ বছরে ৭১ হাজার ৪৯৫ কোটি টাকার এলএনজি আমদানি করবে গানভর ইউএসএ থেকে।

বাংলাদেশ ১৩ বছরে ৭১ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করবে

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে ১৩ বছর মেয়াদী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে। সরকারের এই আমদানির মোট মূল্য ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) মোট ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। প্রতিবছর ৬ কার্গো এলএনজি আমদানি করা হবে। এই প্রক্রিয়া ২০২৬ সাল থেকে শুরু হয়ে ২০৩৯ সাল পর্যন্ত চলবে।

এছাড়া, এই ক্রয় প্রক্রিয়ার বাস্তবায়ন করবে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পেট্রোবাংলা।

বিজ্ঞাপন