রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরতায় নতুন রেকর্ড

সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বেড়ে ৯ হাজার ২০৯ কোটি টাকা হয়েছে।

সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরতায় নতুন রেকর্ড

প্রত্যাশিত রাজস্ব আয় না হওয়ায় সরকারের ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই সপ্তাহে সরকার দেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ঋণের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে এসেছে ৫ হাজার ৪১৪ কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে ৩ হাজার ৭৯৫ কোটি টাকা।

গত অর্থবছর শেষে সরকারের মোট ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৪৭৬ কোটি টাকা, যা আগের অর্থবছর শেষে ছিল ৫ লাখ ৫০ হাজার ৯০৫ কোটি টাকা। অর্থাৎ, বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা।

এছাড়া, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন