যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৮৯.৩ ডলারে পৌঁছেছে।
মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০.৮০ ডলারে দাঁড়িয়েছে। সোনার দাম বৃদ্ধির পেছনে ডলারের দাম কমে যাওয়া বিশেষ ভূমিকা পালন করেছে। সোমবার প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের সূচক ০.২ শতাংশ কমেছে।
মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা কিছুটা কমায় জ্বালানি তেলের দামও কিছুটা কমেছে। চলতি সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পলিসি বৈঠক হতে যাচ্ছে, যা বাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলছে। ফলে অন্যান্য দেশের ক্রেতারা সোনায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন, যা আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধিতে সহায়তা করছে।