বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
অর্থনীতি

বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা: এআই প্রযুক্তির প্রভাব ও কর্মী ছাঁটাই

বিশেষজ্ঞরা এআই প্রযুক্তির প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন, বিশ্বনেতাদের কঠোর নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা: এআই প্রযুক্তির প্রভাব ও কর্মী ছাঁটাই

বিশ্বের শ্রমবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে বড় ধরনের পরিবর্তন আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আসন্ন অর্থনৈতিক বিপর্যয় ও ব্যাপক কর্মী ছাঁটাই মোকাবিলায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ইকোনমি ল্যাবের উদ্যোগে প্রকাশিত এক খোলা চিঠিতে ১৬ জন নোবেল বিজয়ীসহ ২০০ জনেরও বেশি অর্থনীতিবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী এক দশকে শিল্প বিপ্লবের চেয়ে বড় প্রভাব ফেলবে এআই প্রযুক্তি, যা খুব দ্রুত ঘটবে। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে বিশ্ববাসীকে।

বিশেষজ্ঞরা এআই-কে মানুষের দক্ষ সহযোগী ও সমাজের উপকারী প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, নতুন প্রযুক্তির বিকাশে জীবনযাত্রার উন্নতি হলেও, বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই ও অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হয়েছে।

শিল্পখাতে প্রয়োজনীয় প্রণোদনা এবং কর্মীদের চাকরির সুরক্ষায় এখনই কঠোর নীতিমালা প্রণয়নের প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেটিভ এআই ও এআই এজেন্ট নিয়োগের পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় সমালোচনার ঝড় ওঠে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আজকের শিক্ষার্থীরাও ভবিষ্যতে শ্রমবাজারে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলা ও এআই'র কারণে সৃষ্ট বৈষম্য নিরসনে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের তাগিদ দিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন