অর্থপাচার প্রতিরোধে উচ্চঝুঁকির বাণিজ্যিক লেনদেনে বাড়তি নজরদারি কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, কমন প্রাইস ভেরিফিকেশন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বাণিজ্যিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সরকারি ও বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান ও সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। অস্বাভাবিক মূল্য নির্ধারণ এবং অগ্রিম অর্থ পরিশোধের ক্ষেত্রে নজরদারি জোরদার করা হবে।
আমদানি-রপ্তানি পণ্যের ঘোষিত মূল্য যাচাইয়ের জন্য বাণিজ্যিক প্যারামিটার, পণ্যের মান, উৎপত্তি, ফ্রেইট, বিমা এবং ইনভয়েস মূল্য বিবেচনায় নেওয়া হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, দর যাচাইয়ের জন্য একটি অভিন্ন রেফারেন্স ও কমন ডেটাবেজ তৈরি করা হবে।