জলবায়ু পরিবর্তন এবং যুদ্ধের ফলে সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ায় আগস্ট মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও জানিয়েছে, ২০২২ সালের পর এটি খাদ্যের দাম বৃদ্ধির সর্বোচ্চ পরিমাণ।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এফএওর মূল্যসূচক অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মাসিক মূল্য পরিবর্তনের গড় আগস্টে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে। এটি জুলাইয়ে সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্ট থেকে বেশি।
এফএও জানায়, এই সংখ্যা ২০২২ সালের নভেম্বরের তুলনায় সর্বোচ্চ হলেও, ২০২২ সালের মার্চের তুলনায় ১৭ শতাংশ কম।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপে তীব্র দাবদাহ ও খরা, এল নিনোর শঙ্কা এবং ইউক্রেন-ইরান যুদ্ধের কারণে বাণিজ্যিক অস্থিরতার ফলে কৃষিপণ্যের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সব কারণে খাদ্যশস্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।