ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের হ্যান্ডসেট রয়েছে। হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকায় উল্লেখিত আইএমইআই নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হলে, মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে।
আদালতের আদেশ পাওয়ার পর, আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উদ্ধার হওয়া ফোন বুঝে নিতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে হবে।