বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতির কারণে ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, ২৫ অক্টোবর দিনগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে দাম্মামগামী ফ্লাইট। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছাড়বে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছাড়বে।

অন্যদিকে, ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলছে মদিনাগামী ফ্লাইট, যা বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইট কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবে হুতিদের হামলার জেরে কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গত ১০ অক্টোবর থেকে ঢাকা থেকে অন্তত ১৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

বিজ্ঞাপন