সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেন সেনাবাহিনীর বিমান হামলায় ৭০০ হুতি সদস্য নিহত

ইয়েমেনের সানায় সৌদি সমর্থিত সেনাবাহিনীর হামলায় ৭০০ হুতি সদস্য নিহত হয়েছে।

ইয়েমেন সেনাবাহিনীর বিমান হামলায় ৭০০ হুতি সদস্য নিহত

হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৭০০ হুতি সদস্য নিহত হওয়ার দাবি করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, সানাসহ বিভিন্ন হুতি নিয়ন্ত্রিত স্থানে শতাধিক হামলা চালানো হয়েছে। এই অভিযানে দেড় শতাধিক সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়েছে। তবে সরকারি বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

গত শুক্রবার সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, ২৪ ঘণ্টায় ৫০০ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের যুদ্ধবিমান, ড্রোন, কামান ও ক্ষেপণাস্ত্র হামলায় দেড় হাজার হুতি যোদ্ধা হতাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া, তাইজ প্রদেশে হুতিদের অগ্রযাত্রা থামানোর কথাও উল্লেখ করেন কর্নেল আল-নাজিলি। অন্যদিকে, হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশে জ্বালানি তেলের অবকাঠামোয় হামলার দাবি করেছে। তারা জানায়, সৌদি আরামকোর ওই অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন