বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় ১৩৫৫ জনের মৃত্যু, রাষ্ট্রীয় শোক পালন

নেপালে ভয়াবহ বন্যায় ১৩৫৫ জনের মৃত্যু, রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।

নেপালে ভয়াবহ বন্যায় ১৩৫৫ জনের মৃত্যু, রাষ্ট্রীয় শোক পালন

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় নিহতদের স্মরণে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, ১৩ দিনের শোকপর্বের শেষ দিন দেশজুড়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হয়। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকারি ভবন এবং বিদেশে অবস্থিত নেপালের বিভিন্ন মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এদিকে, দুর্যোগকবলিত এলাকাগুলোতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ফলে, শোক প্রকাশের আনুষ্ঠানিকতা সীমিত রাখা হয়েছে।

নেপালে প্রাকৃতিক দুর্যোগের প্রায় ২ সপ্তাহ পার হলেও এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার মানুষ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন