সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে বন্যায় নিহত ৭৫০, নিখোঁজ ৮ হাজারের বেশি

নেপাল ও তিব্বেতে বন্যায় নিহতের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে, নিখোঁজ ৮ হাজারের বেশি।

নেপালে বন্যায় নিহত ৭৫০, নিখোঁজ ৮ হাজারের বেশি

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে। নিখোঁজের সংখ্যা প্রায় ৮ হাজার, এর মধ্যে ৫৮৯ জন বিদেশি নাগরিক।

পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও জরুরি বিভাগের কর্মীরা। এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। তিব্বতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে এবং সাড়ে ৫ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত থাকলেও শনিবার থেকে আবারো শুরু হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা সেনা ক্যাম্প ও উদ্ধারকেন্দ্রগুলোতে ভিড় করছেন।

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের কাছে খাবার, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এদিকে, ভোতে কোশি নদীর পানি বৃদ্ধি পাওয়ার খবর জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, যা নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা সৃষ্টি করেছে।

তিব্বতে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে, যেখানে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনা কর্তৃপক্ষের কঠোর তথ্য নিয়ন্ত্রণের কারণে সেখানকার দুর্যোগের প্রকৃত চিত্র জানা কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন