বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছতে ধ্বংসস্তূপ সরাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের শঙ্কা

গাজায় ধ্বংসস্তূপ সরানোর নামে যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল, জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত।

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছতে ধ্বংসস্তূপ সরাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের শঙ্কা

জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপ সরানোর নামে যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল।

তিনি বলেন, ধ্বংসস্তূপ অপসারণে জড়িত রাষ্ট্র ও কোম্পানি আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্ত হতে পারে। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতও যুদ্ধাপরাধের অভিযোগ সংক্রান্ত প্রমাণ রক্ষায় ইসরায়েলকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, গাজায় এখনও ৮ হাজারের বেশি মানুষের দেহাবশেষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গত রোববার গাজা শহরে উদ্ধার হওয়া প্রায় ১০০ জনের দাফন হয়েছে, যাদের মধ্যে ৬০ জন শিশু।

গাজা কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় সরঞ্জাম পেলে ৯০ দিনে মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন করা সম্ভব।

বিজ্ঞাপন