মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৪৯, আহত ৫৮

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় ৪৯ জন নিহত, আহত ৫৮ জন।

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৪৯, আহত ৫৮

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে এবং ৫৮ জন আহত হয়েছে। সোমবার কিয়াকতাও শহরের ব্যস্ত বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। আহত ৫৮ জনের মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর।

ভিডিও ফুটেজে দেখা যায়, কিয়াকতাও শহরের বাজার ও আশপাশের কয়েকটি ভবন, গাড়ি ও বাসে আগুন জ্বলছে। একটি সেতুও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিয়ানমার সরকারের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে সরকার দাবি করেছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম মেনে চলছে।

বিজ্ঞাপন