ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী তেহরান, তবে এর জন্য প্রথমে যুক্তরাষ্ট্রকে আস্থা পুনর্নির্মাণ করতে হবে। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তাদের তেহরানের সরকার বা প্রশাসনকে উৎখাত করার কোনো অভিপ্রায় নেই। তিনি প্রশ্ন তোলেন, "ওয়াশিংটন সত্যিই কোনো মীমাংসা চাইছে কি না?"
তিনি আরও বলেন, আমেরিকার উদ্দেশ্য হলো ইসরায়েলকে সমর্থন দিয়ে তেহরানের প্রশাসনকে নিষ্ক্রিয় করে দেওয়া, যা আলোচনা নয়।
পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা আলোচনার মাঝে বোমা ফেলে এবং তেহরানের বিজ্ঞানী, কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করে। তিনি বলেন, "আপনারা কি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিই আমাদের সাথে সমস্যা সমাধানে আগ্রহী?"