যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের কর্ম-পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে যুদ্ধ ও সব ধরনের শত্রুতা বন্ধ করা হবে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। এ বিষয়ে আলোচনা শুরু হবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও তা দ্রুত অকার্যকর হয়ে যায়। নতুন প্রস্তাবটি ওই সমঝোতার কাছাকাছি হলেও এটি দ্রুত বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে।
আরাগচি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছানোর ওপর জোর দিয়েছেন। প্রস্তাবে ইরানের জব্দ করা প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়, তেহরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে।