বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
আন্তর্জাতিক

ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকিতে।

ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বুধবার সকাল ৬ টা থেকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা শুরু করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী। হামলাগুলোর উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা চালাতে ইরানি বাহিনী যে সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছে তা দুর্বল করে দেওয়া।

এ হামলা শুরু হয়েছে ইরানের ওপর টানা চতুর্থ রাতের হামলার কয়েক ঘণ্টা পর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করার পর ইরান হরমুজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

এদিকে, ইরান মার্কিন সামরিক সরঞ্জামের ওপর প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করার পর বুধবার জর্ডান, বাহরাইন ও কুয়েত আবারও হামলার শিকার হয়েছে। এর ফলে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি ভেস্তে গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শেষ করতে তেহরান আলোচনায় না ফিরলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আঘাত হানার হুমকি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।

বিজ্ঞাপন