সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

শাহ আমানতে যাত্রীর কাছে উদ্ধার ২.১৬ কেজি সোনা

শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২.১৬ কেজি সোনা উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই।

শাহ আমানতে যাত্রীর কাছে উদ্ধার ২.১৬ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ২ দশমিক ১৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) অভিযানে ওই যাত্রীকে আটক করেছে। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটের যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় যাত্রীর কাছ থেকে সোনার গয়না ও গলিত সোনা উদ্ধার করা হয়। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শহীদুল আলম চৌধুরী নামের ওই যাত্রীকে তল্লাশির সময় পায়জামার বেল্টের স্থান ও অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনাগুলো পাওয়া যায়।

মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও জানান, উদ্ধার করা সোনার পরিমাণ ২ দশমিক ১৬ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

উদ্ধার করা সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলমান।

বিজ্ঞাপন