মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত শফিক গ্রেফতার

র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত শফিককে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত শফিক গ্রেফতার

র‍্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় প্রায় দুই মাস পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত ডাকাত শফিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) র‍্যাব-৯'এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার একটি বাসা থেকে শফিককে গ্রেফতার করা হয়। তার অবস্থান শনাক্ত করতে একটি বিকাশ অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শফিকের নেতৃত্বে গত ১১ মে নবীনগরের খাগাতুয়া গ্রামে র‍্যাবের চার গোয়েন্দা সদস্যের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর করে, যার ফলে তিনজন গুরুতর আহত হন।

ঘটনার পর অভিযান চালিয়ে হামলায় জড়িত আরও নয়জনকে গ্রেফতার করা হলেও শফিক পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‍্যাব জানিয়েছে, হামলার সময় শফিক ও তার সহযোগীরা স্থানীয় একটি বাড়িতে অবস্থান করছিলেন।

র‍্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী বলেন, শফিকের বিরুদ্ধে নবীনগরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালের রতনপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন