মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১০০ টাকায় শুরু হলো ই–রিকশার নিবন্ধন প্রক্রিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০০ টাকায় ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে।

১০০ টাকায় শুরু হলো ই–রিকশার নিবন্ধন প্রক্রিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আজ থেকে ই-রিকশার নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম অটোরিকশাচালকদের হাতে নিবন্ধন ফরম তুলে দেন। তিনি জানান, ফরম সংগ্রহ বা জমা দেওয়ার মাধ্যমে ই-রিকশা চলাচলের অনুমতি পাওয়া যাবে না। আবেদন যাচাইয়ের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি ছাড়পত্র নিতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রথমিকভাবে নির্ধারিত ওয়ার্কশপে এসব রিকশা তৈরি করতে হবে। সিটি করপোরেশন পরবর্তীতে থানা অথবা ওয়ার্ডভিত্তিক চার্জিং পয়েন্ট এবং কোন এলাকায় কতটি ই-রিকশা চলবে, তা নির্ধারণ করবে।

বিজ্ঞাপন