মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির নতুন প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির নতুন প্রতিনিধির পরিচয়পত্র পেশ

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইউএনডিপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন, ইউএনডিপি বাংলাদেশকে কার্যকর সহায়তা প্রদান করবে।

স্টিফেন রড্রিগেস পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ইউএনডিপির সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি এ অর্জনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও গঠনমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন