শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
জাতীয়

ভারতের ভিসা প্রার্থীদের জন্য সতর্কবার্তা জারি করল দূতাবাস

ভারতের দূতাবাস বাংলাদেশে ভিসা প্রার্থীদের জন্য সতর্কবার্তা জারি করেছে।

ভারতের ভিসা প্রার্থীদের জন্য সতর্কবার্তা জারি করল দূতাবাস

বাংলাদেশে ভারতের ভিসা প্রার্থীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন জানিয়েছে, অর্থের বিনিময়ে দ্রুত ভিসা কিংবা কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি প্রতারকচক্র।

আজ বৃহস্পতিবার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে হাই কমিশন জানায়, কিছু অসাধু ব্যক্তি ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছে। তারা ভিসা বা অন্যান্য সেবা দ্রুত করানোর প্রলোভন দেখাচ্ছে।

হাই কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে যে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে সরাসরি যোগাযোগ করেন না। সকল ধরণের ভিসা আবেদন নির্ধারিত আইনি ও দাপ্তরিক কার্যপদ্ধতি অনুসরণ করে প্রক্রিয়া করা হয়।

প্রতারণার হাত থেকে বাঁচতে জনসাধারণকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, হাই কমিশনের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে অর্থ প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ব্যক্তিগত বা আর্থিক সংবেদনশীল তথ্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য সচেতন থাকতে বলা হয়েছে।

হাই কমিশন প্রতারণামূলক ফোনকল, মেসেজ বা প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে কলারের ফোন নম্বর, মেসেজের স্ক্রিনশটসহ [email protected] ইমেইলে অবহিত করার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অননুমোদিত ব্যক্তির সঙ্গে লেনদেন থেকে বিরত থাকা জরুরি।

বিজ্ঞাপন