ভারত সরকার সম্প্রতি পাকিস্তান থেকে আসা ১৫০ জন সিন্ধি কনেকে ভিসা ইস্যু করেছে, যারা ভারতীয় পাত্রদের সঙ্গে বিয়ের জন্য অপেক্ষা করছিলেন।
অপারেশন সিঁদুরের পর থেকে ভারতের ভিসা নিষেধাজ্ঞার কারণে বহু পরিবার দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে ছিল। পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিবারগুলো কয়েক দশক ধরে ভারতে তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে আসছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনে এবং তাদের পরিবারগুলো মাসকাট, দুবাই, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশের ট্রানজিট রুট ব্যবহার করে ভারতে পৌঁছেছেন।
রাজেশ জাম্বিয়া জানান, 'কেন্দ্রীয় সরকার কনে এবং তাঁদের স্বজনদের জন্য ভিসা ইস্যু করেছে, যা তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে।'
তিনি আরও বলেন, 'অপারেশন সিঁদুরের পর সবকিছু বদলে যায়। যারা আটারি রুট দিয়ে ভারতে আসার পরিকল্পনা করেছিলেন, তাদের ভিসা প্রত্যাখ্যাত হয়।'
জাম্বিয়া জানান, পাকিস্তানে এখনও প্রায় ৩০০ জন নারী ভারতে আসার অপেক্ষায় রয়েছেন।