মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানায় ৩-৪ দিনের ছুটি ঘোষণা

গ্যাস ও বিদ্যুতের সংকটে বিভিন্ন কারখানায় ৩-৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানায় ৩-৪ দিনের ছুটি ঘোষণা

গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বিভিন্ন কারখানায় তিন থেকে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের ছয় শতাধিক কারখানায় শনিবার পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

সরকারি ছুটির সাথে সমন্বয় করেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবারের সরকারি ছুটির সাথে আরো তিনদিন যুক্ত করে শ্রমিকদের জন্য এই ছুটি প্রদান করা হয়। শিল্প পুলিশ জানায়, কিছু কারখানার নির্দিষ্ট সেকশনে কাজ চললেও অধিকাংশ ইউনিট বন্ধ রয়েছে।

গ্যাস সংকটের কারণে দিনে অন্তত ৩-৪ ঘন্টা উৎপাদন বন্ধ থাকায় খরচ কমানোর উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টানা ছুটির আনন্দ থাকলেও শ্রমিকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এছাড়া, চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্সের ৯টি কারখানাও শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সংকট অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কারখানা বন্ধ রাখা হতে পারে।

বিজ্ঞাপন