বুধবার, ২২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে অনিশ্চয়তা

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে অনিশ্চয়তা

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে, আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালু করার পরিকল্পনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, তৃতীয় টার্মিনালের পরিচালনার জন্য জাপানের সাথে আগামী মাসেই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, “চুক্তির পর টার্মিনালে বসানো যন্ত্রপাতির পরীক্ষণ বা ক্যালিব্রেশনের কাজ শুরু হবে।” তবে, জাপানি কনসোর্টিয়ামের সাথে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের চুক্তি এখনও সম্পন্ন হয়নি।

বেবিচকের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান জানান, ক্যালিব্রেশন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে, তাই ডিসেম্বরে টার্মিনাল চালু হওয়া অনিশ্চিত।

এদিকে, চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক আশা প্রকাশ করেছেন যে, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে। চালু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে ২৫ শতাংশ ফ্লাইট পরিচালনা হবে এই টার্মিনাল দিয়ে।

এছাড়া, জুন মাস থেকে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে, যা ২০৫৬ সালে শেষ হবে।

বিজ্ঞাপন