রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
জাতীয়

শাহজালালের থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও চালু হবে না

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও চালু হবে না বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।

শাহজালালের থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও চালু হবে না

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ডিসেম্বরেও পুরোপুরি চালু হতে পারবে না। তবে, কিছু এলাকায় আংশিকভাবে চালুর সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২০ জুলাই) বিকেলে বেবিচক কার্যালয়ের অডিটোরিয়ামে ‘সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। টার্মিনালটির নির্মাণের জন্য নেওয়া ঋণের কিস্তি দেওয়া শুরু হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে টার্মিনালটি চালু করার চেষ্টা চলছে।

তবে, টার্মিনালটি পরিচালনার জন্য জাপানিজ কোম্পানিগুলোর জোট বা কনসোর্টিয়ামের সঙ্গে সরকারের মন্ত্রী পর্যায়ে কয়েকদফা বৈঠক হলেও চুক্তি এখনও সম্পন্ন হয়নি।

বেবিচক চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে, আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি সম্পন্ন হতে পারে।

বিজ্ঞাপন