বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
জাতীয়

দীঘিনালায় বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

দীঘিনালায় বন্যা পরিস্থিতির উন্নতি, মানুষ ফিরছে ঘরে।

দীঘিনালায় বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার সকাল থেকে মাইনী নদীর পানি কমতে শুরু করেছে, যার ফলে নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এর ফলে আশ্রয়কেন্দ্র ছেড়ে অনেকে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে।

স্থানীয় ব্যবসায়ী হাসনাত আব্দুল হাই জানান, ‘গত তিন দিন ধরে মেরুং বাজার পানির নিচে ছিল। তবে শনিবার সকালে বৃষ্টিপাত কম হওয়ায় এবং নদীর পানি কমে যাওয়ার কারণে বাজারের পানি অনেকটাই নেমে গেছে।’

মেরু ইউনিয়নের ইউপি সদস্য সমীরণ চাকমা বলেন, ‘গতকাল রাত থেকে পানি কমতে শুরু করেছে এবং সকাল বেলা পানি আরও কমেছে। ফলে বন্যা দুর্গত মানুষ ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে।’

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ জানান, ‘মেরুং ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দেড়শ পরিবারের একজন করে সদস্য আশ্রয় কেন্দ্রে রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।’

চেঙ্গী নদীর পানি কমে যাওয়ায় খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা থেকে পানি সরে গেছে, তবে নিচু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বন্যায় কৃষিজমি, সবজিখেত ও পুকুরের মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, ‘বন্যাদুর্গত মানুষের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করছি যে, বন্যা দুর্গত একজন মানুষও ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয়।’

বিজ্ঞাপন