রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত কয়েকজন; বন্ধ উড়োজাহাজ চলাচল গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি: ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন, যদি হত্যার চেষ্টা করা হয়।

ট্রাম্পের হুমকি: ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে হাজারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হবে। শনিবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প লেখেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইরান সরকার যদি বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

তিনি জানান, নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগামী এক বছর, প্রয়োজনে আরও দীর্ঘ সময়ের জন্য, ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।

এর আগে আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চেয়েছে, তবে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি শেষ।

ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার অনুরোধ তারা করেনি। তবে কাতারের মধ্যস্থতাকারীদের স্বাগত জানিয়েছে ইরান।

রয়টার্স জানিয়েছে, কাতারের প্রতিনিধিরা শুক্রবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনা প্রশমিত করা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরান ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা করেছে এমন গোয়েন্দা তথ্য ওয়াশিংটনকে জানিয়েছে ইসরায়েল।

অন্যদিকে, যুদ্ধে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া বিপুল সংখ্যক মানুষের হাতে 'উই উইল কিল ট্রাম্প' লেখা ব্যানার দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই, বিমান হামলায় নিহত হন খামেনি। এরপর শুরু হওয়া সংঘাত স্থায়ীভাবে বন্ধে এখনো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন