শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক শক্তি সংস্থার সতর্কবার্তা

আইইএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান হামলার কারণে তেল সরবরাহে সংকট সৃষ্টি হতে পারে।

তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক শক্তি সংস্থার সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তেল সরবরাহ নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, আইইএ সতর্ক করেছে যে সংঘাত পুনরায় শুরু হলে জ্বালানি বাজার দ্রুত স্বাভাবিক হওয়ার আশা ভেস্তে যেতে পারে।

আইইএ’র সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে দৈনিক প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ কমে গেছে। এই জ্বালানির ঘাটতি ও মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সংস্থাটি আরও জানায়, হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকলে ২০২৭ সালে বৈশ্বিক তেল সরবরাহে দৈনিক ৪৬ দশমিক ২ লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকবে। তবে, যদি পরিস্থিতি অবনতি ঘটে, তাহলে ২০২৬ সালে দৈনিক ঘাটতি থাকবে ৮ লাখ ৬০ হাজার ব্যারেল।

গত মাসে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পর বাজার স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিজ্ঞাপন