শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনায় হরমুজে জাহাজ চলাচল কমেছে

যুক্তরাষ্ট্র-ইরানের নতুন উত্তেজনায় হরমুজে জাহাজ চলাচল কমেছে।

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনায় হরমুজে জাহাজ চলাচল কমেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনার ফলে টানা তৃতীয় রাতেও হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা উইন্ডওয়ার্ডের বরাতে আল-জাজিরা শনিবার (১১ জুলাই) এ তথ্য জানায়।

উইন্ডওয়ার্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ ও ১০ জুলাই অর্থাৎ টানা তৃতীয় রাতের মতো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। ১২ ঘণ্টার মধ্যে মাত্র ছয়টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যেখানে সাধারণত একই সময়সীমায় ১৮ থেকে ২২টি জাহাজ চলাচল করত।

সংস্থাটি আরও জানায় যে, জাহাজের অবস্থান গোপন করার জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়ার পদ্ধতির ব্যবহার বাড়ছে। এই পদ্ধতিকে ‘ডার্ক ট্রানজিট’ বলা হয় এবং বর্তমানে হরমুজে চলাচলকারী জাহাজের প্রায় ৪০ শতাংশই এই পদ্ধতি অনুসরণ করছে। যা গত ছয় দিনের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উদ্বেগজনক হতে পারে এবং এটি জাহাজ চলাচলের নিরাপত্তা প্রশ্নে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বিজ্ঞাপন