মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বন্যায় তিন জেলায় চারজনের মৃত্যু, পরিস্থিতি গুরুতর

বন্যায় তিন জেলায় চারজনের মৃত্যু, পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে।

বন্যায় তিন জেলায় চারজনের মৃত্যু, পরিস্থিতি গুরুতর

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের তিনটি জেলায় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া এলাকায় দুই শিশু, কক্সবাজারের চকরিয়ায় এক শিশু ও মৌলভীবাজারের রাজনগরের আকুয়া গ্রামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।

জানা যায়, কক্সবাজারের চকরিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার ভোরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে হাসনাতুল জান্নাত নামে ১২ বছরের এক শিশু নৌকা ডুবে মারা যায়। উপজেলা প্রশাসন জানায়, বরইতলী ইউনিয়নে প্রবল স্রোতের কারণে ৬ থেকে ৮ জন নিয়ে একটি নৌকা উল্টে যায়।

অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত আরও দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজারের রাজনগরের আকুয়া গ্রামে বানের পানিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উজান ঢল ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

চট্টগ্রাম ও কক্সবাজারে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ রয়েছে। খাগড়াছড়ি ও বান্দরবানের নিম্নাঞ্চলও তলিয়ে গেছে। খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ১৫টি গ্রাম তলিয়ে গেছে। নদী ভাঙন শুরু হয়েছে রংপুর ও লালমনিরহাটে। সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, ফলে তাহিরপুরের আনোয়ারপুর ও শক্তিয়ারেরখলা সড়ক ডুবে আছে।

বিজ্ঞাপন