শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে ভারতের বন্যা পরিস্থিতি অবনতি, ৭ জনের মৃত্যু

ভারী বৃষ্টির কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

ভারী বৃষ্টিতে ভারতের বন্যা পরিস্থিতি অবনতি, ৭ জনের মৃত্যু

ভারী বৃষ্টির কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বুধবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভারতের আবহাওয়া বিভাগ পরিস্থিতির অবনতির আশঙ্কায় জরুরি প্রয়োজন ছাড়া ছয়টি শহরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই, থানে ও রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এছাড়াও, ভূমিধসের ঝুঁকির কারণে আসাম ও অরুণাচল প্রদেশের বন্যাকবলিত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন