রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
জাতীয়

ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজারসহ পার্বত্য জেলা

ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য জেলা বিপর্যস্ত, আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম-কক্সবাজারসহ পার্বত্য জেলা

পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে থেমে থেমে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নাঞ্চলগুলো জলাবদ্ধতার কবলে পড়ে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটিতে ৪৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বৃষ্টির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাঘাইছড়ির নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের আর্মিপাড়া, কাশেমপাড়া সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে এবং অনেকেই আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রশাসন পাহাড়ে ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর রয়েছে।

খাগড়াছড়িতে বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কিছুটা কমেছে এবং নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। জেলায় ২৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

চট্টগ্রামে রাতের বৃষ্টির পর সকাল থেকে আবারো ভারী বর্ষণ শুরু হয়েছে। চান্দগাঁওয়ের সমশের এলাকায় রেললাইন পানিতে ডুবে থাকায় ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে টানা পাঁচ দিন টেকনাফ-সেন্টমার্টিন পথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার ফলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্তগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

বিজ্ঞাপন