বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

টানা বর্ষণে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা, খাদ্যসংকটে মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বিপর্যস্ত, খাদ্যসংকটে লক্ষাধিক মানুষ।

টানা বর্ষণে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা, খাদ্যসংকটে মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এই তিন জেলার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এই পরিস্থিতি চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। দুর্গম এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসন ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।

বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল এখনও পানির নিচে থাকায় চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক ও জুমচাষিরা চরম দুর্ভোগে পড়েছেন। লক্ষাধিক পানিবন্দি মানুষ খাদ্যসংকটে ভুগছেন।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় তিন কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ি, মহালছড়ি, লংগদু, বাঘাইছড়ি এবং রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কও বন্ধ রয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা, সড়ক ও হাটবাজার জলমগ্ন থাকায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। সেনাবাহিনী সাজেকে আটকে থাকা পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণকেন্দ্রগুলোয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন