সরকারের বদনাম হবে এমন সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান শুক্রবার (১০ জুলাই) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তি লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজির কারণে সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দাগ সরকার নেবে না।" তিনি বরিশালে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করে বলেন, সেখানে দলীয় পরিচয়ে একজনকে চেক সাইন করতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সরকার তা রাত পার হতে দেয়নি এবং ওই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, "অপরাধী সে দলের (বিএনপি) যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় সে অপরাধী।" আইনমন্ত্রী বলেন, "কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন।"
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে তিনি জানান, হাসপাতালটি বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট। তিনি বলেন, "আমরা চেষ্টা করে যাচ্ছি এই হাসপাতালের যেন শয্যা সংখ্যা বাড়ানো হয়।" এছাড়া, হাসপাতালে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কিছু পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, "এই জনপদের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।"