শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু, আহত ৬

স্পেনের দাবানলে ১২ জনের মৃত্যু, আহত ৬। তীব্র তাপপ্রবাহে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু, আহত ৬

দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গায়ার্দোস এলাকায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ার কারণে আগুনের সূত্রপাত ঘটে। তবে কর্তৃপক্ষ এখনো আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করেনি।

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন এলাকায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন। নিরাপত্তার জন্য হাজারো মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি বছরের মে মাসে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছিলেন, গ্রীষ্মকালীন দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসের সবচেয়ে বড় জরুরি সাড়া ব্যবস্থা মোতায়েন করা হবে। দেশটির সামরিক জরুরি ইউনিট (ইউএমই) লস গায়ার্দোসের আগুন নিয়ন্ত্রণেও অংশ নেবে।

জুন মাসে স্পেন ১৯৫০ সালের পর সর্বোচ্চ গড় দৈনিক তাপমাত্রা রেকর্ড করে। কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছিল। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে যায়, যা ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের তুলনায় ছয় গুণেরও বেশি।

বিজ্ঞাপন