সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
আন্তর্জাতিক

ফিলিস্তিনে ২০ বছর পর আইনসভা নির্বাচনের ঘোষণা

ফিলিস্তিনে ২০ বছর পর আইনসভা নির্বাচনের ঘোষণা, অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

ফিলিস্তিনে ২০ বছর পর আইনসভা নির্বাচনের ঘোষণা

প্রায় দুই দশক পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার (৯ জুলাই) এক সরকারি আদেশের মাধ্যমে এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ২৮ নভেম্বর ফিলিস্তিনের সব অঞ্চলে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা অন্তর্ভুক্ত থাকবে।

নির্বাচনটি নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হলে, এটি হবে গত ২০ বছরের মধ্যে ফিলিস্তিনের প্রথম আইনসভা নির্বাচন। সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে, যেখানে হামাস অপ্রত্যাশিতভাবে জয় লাভ করে।

এরপর মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে রাজনৈতিক বিভক্তি তৈরি হয়, যা ২০০৭ সালে হামাসের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে আরও গভীর হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে নূর ওদেহ জানান, এই নির্বাচন ঘোষণাকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট, ফিলিস্তিনি নেতৃত্ব এবং বিভিন্ন বিদেশি, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর সঙ্গে চলমান সংলাপের একটি ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন