শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেন নিয়ে ট্রাম্পের অবস্থান নমনীয় করার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পেনের সঙ্গে সম্পর্ক নিয়ে নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন।

স্পেন নিয়ে ট্রাম্পের অবস্থান নমনীয় করার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে নিয়ে তার অবস্থান নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন। বুধবার ন্যাটো সম্মেলন শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "স্পেন আজ অত্যন্ত উদার আচরণ করেছে।"

এদিকে, ট্রাম্প কয়েক ঘণ্টা আগে স্পেনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের নির্দেশ দেন। তিনি ন্যাটোর অন্যান্য সদস্য দেশগুলোকেও স্পেনের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান জানান।

ট্রাম্পের অভিযোগ, স্পেন ন্যাটোর জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা মানতে রাজি হয়নি। এছাড়া, ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে দেশটির আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ট্রাম্পের সঙ্গে দুই দেশের সম্পর্ক নিয়ে বিরোধকে গুরুত্ব না দিয়ে বলেন, ন্যাটো সম্মেলনের সময় তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন