শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩২, ৫ শিশু অন্তর্ভুক্ত
জাতীয়

বিজয়নগর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

বিজয়নগর সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।

বিজয়নগর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

জানা যায়, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকা থেকে এ চালান জব্দ করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ২০১৪/২-এস পিলার সীমান্তের ভাগলপুর এলাকার একটি জঙ্গলে অবস্থান নেয় বিজিবি টহলদল। সেখানে ভারত থেকে দুটি বাইসাইকেলে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি জওয়ানরা তাদের ধাওয়া করেন।

চোরাকারবারীরা বাইসাইকেলে রক্ষিত বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে চটের বস্তার ভেতরে কার্টনে টেপ দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

এছাড়া, বিজিবি চোরাচালানে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেলও জব্দ করেছে। জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধার করা মোবাইল ফোনের ডিসপ্লে ও বাইসাইকেল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ায় তার নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন