বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জাতীয়

অবৈধ বিদেশযাত্রা রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

অবৈধ বিদেশযাত্রা রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অবৈধ বিদেশযাত্রা রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশযাত্রায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দালালরা বাইরের কেউ নন, তারা এলাকারই মানুষ।’

তিনি আরও উল্লেখ করেন, ‘কিছু লোক বিদেশে বসে স্থানীয়দের প্ররোচিত করে অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য উৎসাহিত করছেন।' এ ধরনের কর্মকাণ্ডে জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং অনেকেই লাশ হয়ে দেশে ফিরে আসছেন, যা কাম্য নয়।

মন্ত্রী বলেন, ‘এতে পরিবারের পাশাপাশি এলাকার সুনামও ক্ষুণ্ন হচ্ছে এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ‘অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাব না—এই বার্তা গ্রামগঞ্জে পৌঁছে দিতে হবে।’

তিনি অবৈধ পথে বিদেশযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে বৈধ পথে প্রায় এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’

বিজ্ঞাপন