রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
জাতীয়

সিপিডি’র ভুল তথ্য দেওয়ার জন্য দুঃখপ্রকাশ

সিপিডি ছয় মাসে ৯৫টি কারখানা বন্ধ হওয়ার তথ্য দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছে।

সিপিডি’র ভুল তথ্য দেওয়ার জন্য দুঃখপ্রকাশ

গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার তথ্য দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছে।

সিপিডি এক বিবৃতিতে জানায়, যাচাই ছাড়া তথ্য ব্যবহারের ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সংলাপ ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্যের স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের প্রতিবেদনে সিপিডি’র দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তোলা হয়। সোমবার সিপিডি’র প্রতিবেদনে জানানো হয়েছিল, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এতে উল্লেখ করা হয় যে, এই বন্ধের ফলে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়ে পড়েছে। সিপিডি জানায়, প্রতিবেদনের গবেষণা পদ্ধতিতে সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।

বিজ্ঞাপন