বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি দপ্তরের নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহারের প্রয়োজন নেই।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি নথি ও সারসংক্ষেপে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দগুলো ব্যবহার করা যাবে না।

আজ থেকেই এই আদেশ কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন