সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর, বুধবার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা প্রদান করা হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রীয় কাজ ও দাফতরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লিখতে হবে না।
এই আদেশ আজ থেকেই কার্যকর হবে এবং সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ সব দফতরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।