জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, নির্বাচন কমিশনের মতো পুলিশও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, "নির্বাচনে পুলিশ বাহিনীকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না।"
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে একটি প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই প্রার্থী হতে পারবেন।
এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, "ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে পুলিশ বাহিনী।"