বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকে বিনিয়োগের আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকে বিনিয়োগের আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে এই বৈঠকটি হয়।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে।

তিনি উল্লেখ করেন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, জেবিআইসি'র অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি।

বৈঠকের সময় বাংলাদেশে জেবিআইসি'র একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জেবিআইসি'র গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।

বিজ্ঞাপন